
ছবি AI তৈরি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ১২নং গুণবতী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত এই কমিটিতে জামিল খন্দকার (খণ্ডকার জামিল আহমেদ) কে আহবায়ক এবং মোঃ ফাহাদ (মোঃ মাইনুল ইসলাম ফাহাদ) কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে মো: ইকবালকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ অন্যান্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ করে নতুন আহবায়ক জামিল খন্দকার এবং সদস্য সচিব মোঃ ফাহাদকে তাদের নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও সফলতা কামনা করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটি গুণবতী ইউনিয়ন ছাত্রদলকে আরও বেশি সুসংহত, গতিশীল ও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।