শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ছবি সংগৃহীত —–

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১২ নম্বর গুনবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকদিয়া গ্রামে ঘরের ওপর গাছের পাতা পরাকে কেন্দ্র করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মফিজ।
​স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের চালের ওপর গাছের পাতা পরা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে সামান্য তর্কাতর্কি শুরু হয়। বাহ্যিকভাবে বিষয়টি পারিবারিক ঝামেলা মনে হলেও, এর জেরে কিশোর গ্যাং নেতা মারুফের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্য এই হামলা চালায়। হামলায় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মফিজ গুরুতর আহত হন।
​এলাকাবাসীর অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হলেও এর পেছনে ভিন্ন রাজনৈতিক দলের ক্যাডারদের ইন্ধন ও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক আশ্রয়ে থাকা কিশোর গ্যাং সদস্যদের মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
​এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন এলাকা। পারিবারিক বিরোধকে সামাজিক ও রাজনৈতিক রূপ দিয়ে সংঘটিত এই হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। একই সঙ্গে কিশোর গ্যাং মারুফসহ জড়িত সকল হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর