শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫ দিন ধরে নিখোঁজ ১২ বছরের আনাস, উৎকণ্ঠায় বাবা-মা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ছবি সংগৃহীত—

 

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনাস আহমেদ জিসান (১২) নামে এক শিশু গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সন্তানের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার বাবা-মা।

নিখোঁজ আনাস রূপগঞ্জ থানার বরপা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটির পরনে ছিল লাল রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে হন্যে হয়ে খোঁজাখুঁজি করেছেন।

কিন্তু কোথাও তার কোনো হদিস মেলেনি। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

এই কঠিন ও অসহায় পরিস্থিতিতে শিশুটির বাবা আমির হোসেন তার সন্তানের সন্ধানে স্থানীয় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

কোনো হৃদয়বান ব্যক্তি যদি শিশু আনাসের সন্ধান পেয়ে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে জরুরি ভিত্তিতে তার বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৮৪৬৯১৭২১৬) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর