শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন নিউইয়র্ক বিএনপি নেতা কামরুল হাসান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ কুমিল্লার চৌদ্দগ্রামে ১২নং গুণবতী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত; জামিল আহবায়ক ও ফাহাদ সদস্য সচিব তিতাস ২৮ নম্বর কূপ থেকে দৈনিক সাড়ে ১২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের আশা, উদ্বোধন করলেন জ্বালানি বিভাগ সংশ্লিষ্টরা ওসি মাহবুবের পরকীয়া কেলেঙ্কারি: গোপন কক্ষ থেকে নারীসহ আটক, অতঃপর উত্তপ্ত পরিস্থিতি কলেরা প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলছে! চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

পরিকল্পিত সন্ত্রাস- নৈরাজ্যের’ প্রতিবাদে চৌদ্দগ্রামের বিএনপির মিছিল

জাহিদুল ইসলাম: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও সহিংসতার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মিছিলটি চৌদ্দগ্রাম বাজার থেকে শুরু হয়ে বীর উত্তম শহীদ জিয়া হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম,ছাত্রদল সেক্রেটারী আবির আবদুল্লাহ, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাধন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নুরুন্নবী পাটোয়ারী নুরু, মনির হোসেন মজুমদার, মো ফারুক হোসেন, পৌরসভা বিএনপির সহ সভাপতি কাজী জসিম উদ্দিন, মোঃ আলী পাটোয়ারী, ইসহাক বেপারী, ছালেহ আহাম্মদ পাটোয়ারী, কামাল উদ্দিন পাটোয়ারী, যুবদলের আহবায়ক মো হাসান মৎসীজীবী দলের আহবায়ক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর