সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২নং গুণবতী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত; জামিল আহবায়ক ও ফাহাদ সদস্য সচিব

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পঠিত

ছবি AI তৈরি

 

​নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ১২নং গুণবতী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
​নবগঠিত এই কমিটিতে জামিল খন্দকার (খণ্ডকার জামিল আহমেদ) কে আহবায়ক এবং মোঃ ফাহাদ (মোঃ মাইনুল ইসলাম ফাহাদ) কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে মো:  ইকবালকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ অন্যান্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।
​নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ করে নতুন আহবায়ক জামিল খন্দকার এবং সদস্য সচিব মোঃ ফাহাদকে তাদের নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও সফলতা কামনা করা হয়েছে।
​স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটি গুণবতী ইউনিয়ন ছাত্রদলকে আরও বেশি সুসংহত, গতিশীল ও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর