বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

বোয়ালখালীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩ জন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

এম মনির চৌধুরী রানা; চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ করিম (৪৮) এবং মাদক সেবনের অপরাধে জয় দে (২৬) ও রাজীব নাথকে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা সহ অনাদায়ে আর ও ২দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ জুয়েল রানার নেতৃত্বে বোয়ালখালী থানার একদল পুলিশ ১২ লিটার চোলাই মদসহ শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের পূর্ব পার্শ্বে হামিদিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রীজের উপর থেকে মোঃকরিমকে এবং
৪নং শাকপুরা ইউনিয়নের পূর্ব শাকপুরা এলাকা থেকে জয় দে (২৬) ও রাজীব নাথকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃকরিম ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গোলক কানুন বাজারের ০৮নং ওয়ার্ডের মমিন সাহেবের বাড়ীর মৃত আব্দুল হকের পুত্র এবং জয় দে
পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দে’র পুত্র ও রাজীব নাথ উত্তর কঞ্জুরী এলাকার মৃত রতন নাথের পুত্র।

বোয়লখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন,আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর