শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

ছবি অনলাইন-টেলর সুইফট

অনলাইন ডেস্কঃ

এবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) মঞ্চে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন টেলর সুইফট। আগামী রোববারের অনুষ্ঠানে প্রথমবারের মতো তার নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে এক্সক্লুসিভভাবে ভিডিওটির ১৩ সেকেন্ডের একটি ঝলক দেখানো হয়েছে। ১৩ সংখ্যাটিকে নিজের সৌভাগ্যের প্রতীক মনে করেন সুইফট।

চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গানটির ঘোষণা দেন এই মার্কিন পপ তারকা। তিনি জানান, গানটি প্রকাশের জন্য তিনি ‘অধীর আগ্রহে অপেক্ষা’ করছিলেন। শুক্রবারই প্রকাশিত হবে ‘পেশেন্ট জিরো’।

একই দিনে সুইফটের সর্বশেষ অ্যালবামের নতুন ডিলাক্স সংস্করণ ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ প্রকাশিত হচ্ছে। নতুন এই সংস্করণে চারটি গান যুক্ত করা হয়েছে।

‘পেশেন্ট জিরো’ মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন হলিউড তারকা কলিন ফারেল ও ডাকোটা জনসন। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অস্কারজয়ী সিনেমাটোগ্রাফার ইমানুয়েল লুবেজকি।

এবারের ভিএমএ সুইফটের জন্য আরও একটি বিশেষ মাইলফলক হতে যাচ্ছে। অনুষ্ঠানে তাকে প্রথমবারের মতো ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ দেওয়া হবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ক্যামেরার পেছনে কাজের মাধ্যমে মিউজিক ভিডিওর সম্ভাবনা বাড়ানো এবং দৃশ্যনির্ভর গল্প বলার শিল্পকে এগিয়ে নেওয়া শিল্পীদের এই সম্মাননা দেওয়া হবে।

এবার ভিএমএর ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন সুইফট। নতুন সম্মাননা পাওয়ার পাশাপাশি ১১টি পুরস্কারের মনোনয়ন তাকে অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে বেশি ভিএমএ পুরস্কারজয়ী শিল্পী হওয়ার সুযোগও দিচ্ছে। বর্তমানে এই রেকর্ডে সুইফট ও বিয়ন্সে সমতায় রয়েছেন।

এবারের ভিএমএ অনুষ্ঠানটি আগামী ২৭ সেপ্টেম্বর রোববার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচার করা হবে। সিবিএসের টেলিভিশন স্টেশন ও এমটিভির পাশাপাশি প্যারামাউন্ট+-এও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর