বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

ফাইনালে বড়নাল ৫নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন আমতলী একাদশ

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে রামশিরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে বড়নাল ৫নং ওয়ার্ড একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আমতলী একাদশ। শুরু থেকেই দুই দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেললেও শেষ পর্যন্ত দুই-এক গোলের ব্যবধানে জয় তুলে নেয় আমতলী একাদশ।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া), উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবদীন, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিল মিয়া এবং বড়নাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সোলেমান বাদশা।

এছাড়াও আমতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমতলী ও বড়নাল ইউনিয়নের বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে ঘিরে আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা দুই দলের মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর