শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:: মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশন মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আটকের দাবীতে রবিবার ( ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন উপজেলার দুটি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তাগন সাংবাদিকের উপর হামলাকারী প্রধান আসামীদের আগামী ৩ দিনের মধ্যে আটক না করলে মীরসরাই উপজেলা চত্তরস্থ শহীদ মিনারে অনশন সহ লাগাতার কর্মসূচির ঘোষনা প্রদান করা হয়। দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত ও মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বনিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকন্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস ও মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী, আবু সুফিয়ান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি অজয় কুমার দে, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোনেন, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক গনকন্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার বাচ্চু পাটোয়ারী কমল, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জাবেদ হোসাইন, ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন ভূঞা, সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রুপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলাম প্রমুখ।
বক্তাগন প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে হামলাকারীদের অনতিবিলম্বে আটক করা সহ ৩ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক উদ্যোগ দেখতে চান। নচেৎ অনশন সহ বৃহত্তর কর্মসূচির কথা ঘোষনা প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর বুধবার রাত ১০টায় করেরহাট থেকে বাড়ি যাবার সময় কিছু অপরাধি সংবাদ প্রকাশের জের ধরে গনমাধ্যমকর্মীকে মারধর করে মোবাইল ফোন, টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চিকিৎসা প্রদান করা হয়। গত বৃহস্প্রতিবার রাতেই থানায় হামলাকারীদের নাম ঠিকানা উল্লেখ করে একটি অভিযোগ প্রদান করা হয়েছিল। পুলিশ হামলার প্রধান আসামীদের না ধরে ৪ নং আসামীকে আটক করেছে বলে জানা গেছে। তাই প্রধান আসামীদের আটকের জন্য গনমাধ্যমকর্মীরা এই কর্মসূচি গ্রহন করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর