বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

চালক নিয়োগে গড়িমসি, রাবিপ্রবির পরিবহন ব্যবস্থায় তীব্র সংকট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

রাবিপ্রবি প্রতিনিধি, ৮ সেপ্টেম্বর ২০২৬: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও চালকের অভাবে নতুন তিনটি বাস চালু করা যাচ্ছে না। ফলে পরিবহন সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

বিশ্ববিদ্যালয় থেকে শহরের দূরত্ব ৮–১০ কিলোমিটার। পাহাড়ি আঁকাবাঁকা পথে শিক্ষার্থীদের প্রধান ভরসা বিশ্ববিদ্যালয়ের বাস। তবে আসনসংখ্যার তুলনায় অতিরিক্ত শিক্ষার্থী পরিবহনের কারণে অনেক সময় দাঁড়িয়ে, এমনকি ঝুলে ক্লাস ও পরীক্ষায় যেতে হচ্ছে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫–২৬ সেশনের শিক্ষার্থী মো. সায়েম উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা নেই। প্রতিদিন ক্লাস শেষে বাসে শিক্ষার্থীদের দাঁড়িয়ে আসতে হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীরা এ ক্ষেত্রে বেশি ভুক্তভোগী হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আরও তিনটি বাস সংরক্ষিত অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ওই বাসগুলো শিক্ষার্থীদের জন্য চালু করলে যাতায়াত সমস্যার সমাধান হবে।”

ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী জেমি বলেন, “রাঙামাটি একটি পার্বত্য এলাকা এবং এখানকার সড়কগুলো উঁচু-নিচু ও আঁকাবাঁকা। এমন পরিস্থিতিতে আসনসংখ্যার চেয়ে প্রায় তিন গুণ বেশি শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলাচল করে। অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে বা ঝুলে ক্লাস ও পরীক্ষায় যায়। পাহাড়ের আঁকাবাঁকা পথে এভাবে শিক্ষার্থীদের যাতায়াত কতটা যৌক্তিক, সে প্রশ্ন প্রশাসনের কাছে রাখছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, রাস্তার নির্মাণকাজ শেষ হলে বাসগুলো চালু করা সম্ভব হবে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর