বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুরাদনগর থানা এলাকায় মুরাদনগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁনের নেতৃত্বে এ মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত মো. খায়রুল মিয়াকে (২৭) ২ মাসের কারাদণ্ড এবং মো. আল আমিনকে (৩০) ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া মো. বাবুল (২৫), মো. বাছির মিয়া (২১), শিমুল মিয়া (৩৫), মো. রনি হোসেন (২৮), মো. জুয়েল (২৯), বাবুল হোসেন (২২), এনামুল হক (১৯), সাব্বির ভূইয়া (২০) ও আল আমিন (৪৫)—এই ৯ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুরাদনগর থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত মুরাদনগর গড়তে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর