শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

ওমর ফারুক

নোবিপ্রবি প্রতিনিধি

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা। গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আয়োজক সূত্রে জানা যায়, নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই এই নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২:০০ টা পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। অনুষ্ঠানটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘নাইস গেস্ট হাউস’।

গত ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রী সংস্থা ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আসে। তবে তাদের কমিটি প্রকাশ করা হয় নাই।

উল্লেখ্য, এর আগের বছর ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের নিয়ে হোয়াইট হল কমপ্লেক্সের ৩য় তলায় সফলভাবে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ মূলক অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর