বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে তরুণ সমাজ সেবক মোহাম্মদ রমজান আলী এলাকাবাসীর দোয়া এবং সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। তিনি জনগণের পছন্দের একজন সম্ভাব্য মেম্বার প্রার্থী বলে জানা গেছে।

জানা গেছে, কাশিনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজ সেবক মো. রমজান আলী একজন সৎ ও লোভহীন মানুষ। প্রবাস জীবনের পাশাপাশি দীর্ঘদিন থেকে তাকে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই সহযোগিতা করে আসছেন বলে জানা গেছে। তিনি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের মনোভাব প্রকাশ করে এলাকাবাসীর ভিতরে আনন্দের জোয়ার বইছে। এলাকার সাধারণ মানুষও তাকে ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে পেতে চায়।

স্থানীয়রা আরো বলেন, কাশিনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী দক্ষিণ বালি মুড়ি গ্রামের অধিবাসী মোঃ নুরুজ্জামানের সুযোগ্য সন্তান মোঃ রমজান আলী প্রবাস জীবন থেকে, নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাদের সকল বিপদে আপদে সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজ সেবক রমজান আলীকে এলাকাবাসী মেম্বার হিসেবে দেখতে চায়।

এ বিষয়ে ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রমজান আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে কাশিনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গণমানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাবো।
১নং ওয়ার্ডের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট,স্কুল মাদ্রাসা নির্মাণ শেষ করবো এবং যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ঘটাবো। ১নং ওয়ার্ডকে একটি পরিপূর্ণ রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর