সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন নিউইয়র্ক বিএনপি নেতা কামরুল হাসান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

ছবি সোস্যাল মিডিয়া :

বিশেষ প্রতিনিধি : পারভেজ 
​জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সম্মানজনক আমন্ত্রণ পেয়েছেন নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের কৃতী সন্তান জনাব মোঃ কামরুল হাসান।
​আগামী ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক অধিবেশনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ বিশ্বের শীর্ষ নেতাদের সাথে অংশ নেবেন।
​জাতিসংঘের আন্তর্জাতিক এই মঞ্চে আমন্ত্রিত হওয়ায় আবেগপ্লুত হয়ে জনাব মোঃ কামরুল হাসান বিএনপির প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের মতো সর্বোচ্চ আন্তর্জাতিক প্লাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ আমার রাজনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম বড় অর্জন। এই সম্মানের জন্য আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি চিরকৃতজ্ঞ।”
​দীর্ঘদিন ধরে প্রবাসে দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কামরুল হাসান। তার এই প্রাপ্তিতে নিউইয়র্ক প্রবাসী বাঙালি কমিউনিটি এবং তার নিজ জন্মভূমি কুমিল্লার চৌদ্দগ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
​আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও প্রবাসী দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি দেশবাসী ও সহযোদ্ধাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সময়কালীন বাংলাদেশ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর