বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা তুলে দেন।

এ সময় ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তার আওতায় বোয়ালখালীতে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও তাদের দুর্দশা লাঘবে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরীসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর