বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

সেনবাগে পৌরসভার হাসপাতাল সড়কটির খানাখন্দ ভরাট করে জনদুর্ভোগ লাঘবে জামায়াতের উদ্যোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–

নোয়াখালীর সেনবাগে দীর্ঘদিন ধরে সড়কের খানাখন্দে চরম জনদুর্ভোগের অবসানে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ পৌর যুব শাখা। পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলোর উদ্যোগে সেনবাগ-কানকিরহাট মহাসড়কের আজিম চৌধুরী বিল্ডিংয়ের সামনে সড়কের বড় বড় গর্তে ইটের আদলা ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সড়কের প্রায় ৫০ গজ এলাকাজুড়ে থাকা দীর্ঘদিনের খানাখন্দ ও গর্ত ভরাটের কাজ করা হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও স্থানীয় পথচারীদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের ওই অংশে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।
সড়কের খানাখন্দ ভরাটকালে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াসিন করিম, পৌর জামায়াতের আমির ইয়াসিন মিয়াজী, জামায়াতে ইসলামী যুব শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, ৪ নম্বর কাদরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের, পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলো, যুব শাখার ইলিয়াসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াসিন করিম বলেন, “দীর্ঘদিন ধরে এই সড়কের প্রায় ৫০ গজের মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি দেখার কেউ না থাকায় এবং বৃষ্টির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা সম্ভব না হওয়ায় আমরা মানবিক দিক বিবেচনা করে সাময়িকভাবে গর্তগুলো ভরাটের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত নেতৃবৃন্দ জানান, জনগণের দুর্ভোগ লাঘব করা সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে সড়কের খানাখন্দে ইটের আদলা ফেলে চলাচলের উপযোগী করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কের গর্তগুলো ভরাট করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তবে তারা দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর