
ছবি সোস্যাল মিডিয়া :
বিশেষ প্রতিনিধি : পারভেজ
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সম্মানজনক আমন্ত্রণ পেয়েছেন নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের কৃতী সন্তান জনাব মোঃ কামরুল হাসান।
আগামী ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক অধিবেশনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ বিশ্বের শীর্ষ নেতাদের সাথে অংশ নেবেন।
জাতিসংঘের আন্তর্জাতিক এই মঞ্চে আমন্ত্রিত হওয়ায় আবেগপ্লুত হয়ে জনাব মোঃ কামরুল হাসান বিএনপির প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘের মতো সর্বোচ্চ আন্তর্জাতিক প্লাটফর্মে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগ আমার রাজনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম বড় অর্জন। এই সম্মানের জন্য আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি চিরকৃতজ্ঞ।”
দীর্ঘদিন ধরে প্রবাসে দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন কামরুল হাসান। তার এই প্রাপ্তিতে নিউইয়র্ক প্রবাসী বাঙালি কমিউনিটি এবং তার নিজ জন্মভূমি কুমিল্লার চৌদ্দগ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও প্রবাসী দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি দেশবাসী ও সহযোদ্ধাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।