শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে সুরের প্রতিবাদ: খালিদের কথায় কোনাল-রাফসানের গান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

মাহবুবুল খালিদ, সোমনূর মনির কোনাল ও রাফসান। ছবি – সংগৃহীত

 

বিনোদন ডেস্ক:

সামাজিক অনাচার ও যৌতুকের মতো ব্যাধির বিরুদ্ধে সুরের মাধ্যমে জোরালো বার্তা নিয়ে এলো নতুন গান ‘যৌতুক’। কিংবদন্তি সুরকার প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের মেলোডিক সুরাশ্রয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল ও রাফসান। আর গানটির সময়োপযোগী কথামালা রচনা করেছেন বিশিষ্ট গীতিকবি মাহবুবুল খালিদ।

গানটিতে যৌতুক প্রথার নির্মমতা, পারিবারিক কলহ ও অ্যাসিড-সন্ত্রাসের মতো ভয়াবহ রূপ তুলে ধরার পাশাপাশি সমাজকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে। অন্যায়ের মুখে স্তব্ধ না থেকে নারীদের সুশিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমেই এই অভিশাপ নির্মূল সম্ভব—এমন ইতিবাচক বার্তাই উঠে এসেছে পুরো গান জুড়ে।

গানটি সম্প্রতি ‘খালিদ সংগীত’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং নিজস্ব ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হয়েছে।

মানবিক সংকট ও সামাজিক অসঙ্গতি নিয়ে প্রতিনিয়ত গান উপহার দিয়ে আসছেন গীতিকার মাহবুবুল খালিদ। এর আগে সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, নির্যাতিত শিশুকে নিয়ে ‘আদুরি’ কিংবা ‘মাগুরার ফুল’-এর মতো গান তৈরি করে তিনি সুধীমহলে দারুণ প্রশংসিত হন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা তার গানগুলোও শ্রোতাদের স্পর্শ করেছে। সেই ধারাবাহিক সচেতনতামূলক শিল্পচর্চার অংশ হিসেবেই যুক্ত হলো নতুন এই গানটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর