শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে গাছের পাতা পরা নিয়ে বিরোধ: কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা মফিজ আহত, সুষ্ঠু তদন্তের দাবি কখন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী? যা বলছে গবেষণা মিশন আচার্যের নিয়োগ শিগগিরই, জানালেন রাশেদ খাঁন সংবাদ প্রকাশের পর সিকৃবি ভিসি আলিমুলের বিদায় উদ্যোক্তাদের জন্য ৯৯টি এআই প্রম্পট, সহজ হবে পণ্যের প্রচারণা শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী সপ্তাহের সেরা ১০ চাকরি: জেনে নিন ১২৭৩ পদের বিবরণ (২৫ সেপ্টেম্বর—১ অক্টোবর) সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ড. নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যান । ছবি——

 

কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে প্রধান আসামি করে কাউন্সিলর ও চেয়ারম্যানসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে কেক কাটেন এবং বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।

 

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এই ঘটনায় এসআই মোরশেদ আলম বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে প্রধান আসামী করে, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাজী নজরুল ইসলাম কামালকে ২নং আসামী ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মজুমদারকে ৩নং আসামী করে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন মোরশেদ, আলমগীর হোসেন জাহিদ, আওয়ামীলীগ নেতা মজিদসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন অপতৎপরতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালিয়ে আসছে। থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এসব ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাকি চিহিৃত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার প্রধান হওয়া প্রসঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমনের উদ্দেশ্যে মিথ্যা, কাল্পনিক, আজগুবি মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানী করার জন্যে মাঠে নেমেছে। তবে এসব অপচেষ্টা করে কখনোই মুজিব আদর্শের নেতাকর্মীদের দূরে সরানো যাবেনা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর