বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

মীরসরাইয়ে “অর্থনৈতিক অঞ্চলে” সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: মীরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদ হোসেন সিএনজি অটোরিকশা থেকে সড়কের ডান পাশে নেমে ভাড়া পরিশোধ করছিলেন।
এ সময় পেছন থেকে একটি কনটেইনারবাহী ট্রাক (চট্টগ্রাম মেট্রো-ট ১১-২২৩৬) সিএনজি অটোরিকশাটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় সিএনজি চালক সাইফুল ইসলামও আহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়।

আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে মীরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত বলেন, “আহত রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। আমরা তাকে চমেক হাসপাতালে রেফার করি।”

জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর