বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম): ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, বৈদিক সাজে মহাশোভাযাত্রা, হরিনাম-সংকীর্তন ও ভজন-কীর্তন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিষয়ক আলোচনা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহাঅভিষেক।

গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ফকিরহাট শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে লীলাপুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী অনাথ ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রধান পূজারি শ্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক লায়ন বাসুদেব সিংহ, আবু জাফর চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা, সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, রেজাউল রহিম আজম, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, এমএনএস লিমিটেডের চেয়ারম্যান লায়ন পীযূষ তালুকদার, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ পৌর কমিটির সভাপতি ডা. লিটন শর্মা, রাউজান প্রেস ক্লাবের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস এবং রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ পৌর কমিটির সাধারণ সম্পাদক ভোমর দাশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখাশ সরকার ও শ্রীমান দাশ শুভ। এছাড়া উপস্থিত ছিলেন ডা. জনি দাশ, প্রিয় অসীম দাশ, নয়ন দাশ, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় দাশ গুপ্ত, সোহেল দাশ, পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল চৌধুরী, অমর কৃষ্ণ দাশ, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রূপস দাশ, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু দে, সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু, শিক্ষক সুজন দে, অশোক তালুকদার, আকাশ মজুমদার, সাগর দাশ গুপ্ত (বাবু), প্রান্ত চক্রবর্তী, সুব্রত দাশ শুভ, বিশ্বজিৎ দাশ, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক হিমাদ্রি পাল ইমন, রাউজান রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, ইমন দে, সুমন রায়, সাগর দাশ, মানস সরকার, গীতা প্রশিক্ষক মিথুন চৌধুরী ও গীতা প্রশিক্ষক সুজন দাশসহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাউজান শ্রীশ্রী গৌর-নিতাই নামহট্ট মন্দির (ইসকন), সনাতন বিদ্যার্থী সংসদ, বাণীঅর্চনা পরিষদ, রাউজান সরকারি কলেজ, জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা, হিন্দু মহাজোট রাউজান শাখা, শারদাঞ্জলি ফোরাম রাউজান শাখা, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাগীশিক রাউজান সংসদ এবং বিভিন্ন ধর্মীয় গীতা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গলময় শোভাযাত্রায় বিভিন্ন ধর্মীয় সাজসজ্জা ও প্রতীক নিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে হরিনাম-সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের অংশগ্রহণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহাঅভিষেক সম্পন্ন করা হয়।
অসংখ্য ভক্তের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও ভক্তির আবহ সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর