বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

মিলন বৈদ্য শুভ: চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংবাদপত্র ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত দৈনিক আজাদী ৬৭ বছরে পদার্পণ করেছে। গৌরবময় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক আজাদী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরএর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে দৈনিক আজাদীর ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদ মালেককে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিআরএ আহবায়ক
কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ, অর্থ-সম্পাদক মোহাম্মদ শাকিল, সদস্য সাফায়েত মোশেদ, রিদুয়ান হৃদয় সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা প্রদানকালে সিআরএর আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ জানান, দৈনিক আজাদী চট্টগ্রামের সংবাদপত্র জগতের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্যেও পত্রিকাটি তার সাংবাদিকতার ঐতিহ্য ধরে রেখেছে। চট্টগ্রামের
মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব।
সেই দায়িত্ব পালনে দৈনিক আজাদী তার দীর্ঘ ঐতিহ্য ধরে রাখবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে।চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে সিআরএর পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য,সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদীর যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর