বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

এম জি শাহ আলম. কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে মোটরসাইকেলচালক আবদুর রহমান (২২) এবং পৌরসভার চাটিতলা এলাকার বাসিন্দা আবুল হাশেম (৭০)।

মিয়াবাজার হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রলিচালক আবদুস সোবহানও আহত হন। তিনি বসন্তপুর গ্রামের বাসিন্দা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে সকালে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম নিহত হন। তিনি ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিয়ে করে দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম পৌরসভার চাটিতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন পৃথক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত দুজনের মরদেহ মিয়াবাজার হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর