
ছবি অনলাইন–
অপরাধ ডেস্কঃ উপকণ্ঠে একটি পরিত্যক্ত ভবনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে র্যাব। রাতে টহল দেওয়ার সময় সন্দেহভাজন গতিবিধি দেখে ভবনটিতে অভিযান চালায় র্যাবের একটি দল। ঘটনাস্থল থেকে ৩টি ধারালো চাপাতি, লোহার রড ও গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, রাতের অন্ধকারে মহাসড়কে চলাচলকারী যানবাহন এবং নিরিবিলি বাড়ির বাসিন্দাদের টার্গেট করে তারা ডাকাতি করে আসছিল।