বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌদ্দগ্রামে দিনে দুপুরে পাকা ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীরাদের বিরুদ্ধে মামলা নেয়নি পুলিশ চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের বাড়ি উপহার মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চৌদ্দগ্রামের রমজান আলী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান সুবর্ণচরে ইউএনওর নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মিরপুরে ৯ বছরের শিশু নিখোঁজ, পল্লবী থানায় জিডি চৌদ্দগ্রামের জাহিদুল ইসলামকে দৈনিক কাগজের সংবাদ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদকের দায়িত্ব প্রদান নোবিপ্রবিতে ‘ব্যানারকাণ্ড’: খুলে ফেলার পর ফের টাঙাল ছাত্রশক্তি, রাত পেরোতেই আবার উধাও। জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই হলো ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান

সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪৩৪১ হাজীকে ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজীর অনুকূলে সৌদি পর্বে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা হাজীদের ফেরত দেওয়া হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি।

মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সৌদি আরব পর্বে বরাদ্দকৃত অর্থের মধ্যে যে অর্থ ব্যয় হয়নি, সেই অব্যয়িত অর্থই হাজীদের ফেরত দেওয়া হচ্ছে। হাজীদের ব্যাংক হিসাবের মাধ্যমে এ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশেও ২০২৬ সনের সরকারি মাধ্যমের হাজীদের অনুকূলে অব্যয়িত অর্থ ফেরত প্রদানের বিষয়ে সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করা হয়েছে। নোটিশটি ২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় হজের অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দেওয়ার ধারাবাহিকতা এর আগেও ছিল। ২০২৫ সালে সরকারি মাধ্যমের হাজীদের হজের খরচ নির্বাহ শেষে প্রায় ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছিল।

ধর্ম মন্ত্রণালয়ের এই উদ্যোগকে সরকারি হজ ব্যবস্থাপনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর